বার্সেলোনার দ্বিতীয় সেরা 'আত্মঘাতী'




একটি ঝড়ে বিদ্ধস্ত জাহাজ, খুব দ্রুতই সামলে নিয়েছে। মাঝ সমুদ্রে পথ হারানো সে জাহাজের যোগ্য নাবিক হিসেবেই হাল ধরেছে আরনেস্ট ভালভার্দে।
মৌসুমের শুরুতে নেইমারের চলে যাব, কৌটিনহোকে আনতে না পারা, বার্সেলোনার প্রেসিডেন্ট বার্টেমিও হটাও আন্দোলনে যেন বেসামাল বার্সেলোনা শিবির। মরার উপর খড়ার ঘা হিসেবে স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হার।
সব কিছু সামাল দিয়ে বার্সেলোনা ঘুরে দাঁড়িয়েছে। ভালভার্দের অধীনে লা লীগার ছয় ম্যাচের ছয়টিতেই জিতে উজ্জ্বল বার্সেলোনা। এই ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে জড়িয়েছে ১৯টি গোল।
বার্সেলোনার মতই উজ্জ্বল লিওনেল মেসি, বোধহয় তার থেকেও বেশি। কিন্তু মেসির মত আর কেউ নিজের সেরাটা দিতে পারছে না। ১৯ গোলের নয়টি ই করেন এল এম টেন। কিন্তু এত পরে দ্বিতীয় সেরার নাম আত্মঘাতী। প্রতিপক্ষের গায়ে লেগে বার্সা গোল পেয়েছে তিনটি। এছাড়া লুইস সুয়ারেজ, ডেনিস সুয়ারেজ ও পাউলিনহো দুইটি করে গোল করেন।