করোনার প্রকোপের কারণে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও বর্তমান পরিস্থিতির কথা ভেবেই এই ছুটি আরও বাড়িয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
৪ এপ্রিল পর্যন্ত সময় দেয়া থাকলেও এবার বেড়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের।
উল্লেখ্য, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করছিল সরকার। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে। এবার ছুটি বাড়ানোর বিষয়ে দুই মন্ত্রণালয় বৈঠকের পর এ নির্দেশনা দেয়া হয়।

