বিএনপির প্রতিবাদ কর্মসূচি ১৮ ডিসেম্বর




মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানসহ নেতাকর্মীদেরকে ‘হয়রানি’ করা হচ্ছে অভিযোগ এনে প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে ১৮ ডিসেম্বর প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ শুক্রবার সকালে এলিফ্যান্ট রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এমাজউদ্দীন আহমেদের বাসায় তার ৮৫তম জন্মদিনের অনুষ্ঠানে এ কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা এবং দলের সিনিয়র নেতৃবৃন্দসহ লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে সরকার মামলা দিয়ে হয়রানি করছে। এর প্রতিবাদে আগামী ১৮ ডিসেম্বর ঢাকা মহানগরীসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
দলের ঘোষিত এ কর্মসূচি পালনে সবার প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা।
আরও পড়ুন;  বিএনপির সমাবেশ: ঢাকায় ঢুকতে বাধা     
২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি     
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি 
খালেদার গাড়িবহরে হামলার ঘটনায় আ. লীগকে দুষছে বিএনপি