দীর্ঘ ১৮ বছর! মাশরাফির ক্রিকেটের এ সময়ের পথচলায় ক্যারিয়ারের নানান চড়াই উৎরাইয়ের সাক্ষী হয়ে আছে হাতের ওই প্রিয় ব্রেসলেট। যেটি হাতে থাকলে পূর্ণতা পায় কলার উঁচু করে দৌড়ে আসা মানুষটিকে!
বর্তমান সময়ে করোনা ভাইরাসে দেশের অসহায় মানুষগুলোর জীবনযাপন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ক্রিকেটাররা। মাশরাফিও সেখানে পিছিয়ে ছিলো না। নিজের প্রিয় স্মৃতিটি মানবসেবায় বিলিয়ে দিতে তুলেছিলেন নিলামের বাটখারায়!
এ অনেক সময় ধরে নিলাম হবার পর ৪২ লাখ টাকায় মাশরাফির ব্রেসলেট নিলামের মাধ্যমে কিনে নেয় বাংলাদেশ লিসিং এব্দ ফিন্যান্স কোম্পানিস এ্যাসোসিয়েশন (বিএলএফসিএ)।
গল্পটা এখানেই শেষ হতে পারতো! কিন্তু কিছু গল্পের শেষ হয়না, শুরু হয় নতুন করে। ম্যাশের গল্পটিও তেমনি। ৪২ লাখ টাকায় ম্যাশের প্রিয় ব্রেসলেটটি কিনে নিয়ে সেটিই উপহার দেওয়া হবে প্রিয় মাশরাফিকে! এতে করে ১৮ বছরের বেশী সময় ধরে আঁকড়ে ধরা স্মৃতিটির মায়া ত্যাগ করতে হলো না মাশরাফিকে।
খুব তাড়াতাড়ি জমকালো আয়োজনের মাধ্যমে ম্যাশের হাতে তুলে দেওয়া হবে ম্যাশেরই প্রিয় ব্রেসলেটটি। যেটি মাশরাফির জীবনের অনেক চড়াই উৎরাইয়ের সাক্ষী হয়েছিলো, যেটি হাতে থাকলে পূর্ণতা পেতো একজন মাশরাফিকে। সেটি এখনো থাকবে, কিন্তু উপহার হিসেবে।
তবে, এখানের ৪২ লাখ টাকার সব টাকা ব্যয় হবে তৃণমূল পর্যায়ের মানুষদের জন্য। মাশরাফির এমন স্মৃতি তারা কিনে নিয়ে রাখতো পারতো বড় কোনো আলমারিতে, যেখানে সোভা পেতো দ্যা লিডারের স্মারকটি! কিন্তু তা আর হয়নি। কারণ, তারা ৪২ লাখ টাকার স্মারকটি উপহার দিয়েছেন মাশরাফিকেই। হয়তো বিষয়টি মাশরাফিকেও চমকে দিয়েছিলো কিছু সময়ের জন্য!!

