৪০ বছর পর প্রেমের পূর্ণতা দিলেন তারা




১৯৭৮ সালে বিল ব্রুকম্যান প্রেমিকা কোবার্নকে নিয়ে পাবে যেতে চেয়েছিলেন। সে সময় ব্রুকম্যানের বয়স ছিল ২৩ ও মিস কোবার্নের ১৬ । মিস কোবার্নের বাবা তাঁকে পাবে যেতে দেননি।
দুজন দুজনকে ভালোবাসলেও আলাদা হয়ে যান মিস কোবার্নের রাগী বাবার কারণে। কিন্তু অনেক বছর পর আবারো তাদের দেখা হয় ২০০৮ সালে। এরপর আবার শুরু হয় নতুন করে পথচলা।
সম্প্রতি বিবিসির রেডিও ফোর-এর অনুষ্ঠানে এরা দুজন জানিয়েছেন তাদের প্রেম কাহিনী।
এ বিষয়ে বিল বলেন, “ভাগ্য আসলেই খুব অবাক করা বিষয়। মাঝেমধ্যে ৪০ বছরের অপেক্ষাও মধুর হয়ে ওঠে।
১৯৭৮ সালে দুজনের পরিচয় একটা নাটক করতে গিয়ে। বিল ওই নাটকটি পরিচালনা করছিলেন, আর তাতে অংশ নিয়েছিলেন ১৬ বছর বয়সী মেডেলেইন। তখন মেডেলেইনকে ভালো লেগে যায় বিলের। তিনি একসময় মেডেলেইনকে প্রেম প্রস্তাবও দেন, বাইরে বের হবার প্রস্তাবেও সায় দেন মেডেলেইন, কারণ তিনিও বিলকে পছন্দ করতেন। তবে তাদের প্রেমে বাধ সাধেন মেডেলেইনের বাবা। তিনি বলেন বিল অনেক বেশি শিল্প অনুরাগী এবং তাই তার মেয়ে বিলের সাথে মিশুক তা তিনি চান না। আর তাই বিলকে না জানিয়েই পূর্বনির্ধারিত স্থানে আর জাননি মেডেলেইন।
অবশ্য  পরবর্তীতে  বিল বিয়ে করেছিলেন কিন্তু হেরিটেজ ওআটর্স সেক্টরের স্পেশালিস্ট মেডেলেইন আর কখনো বিয়ে করেননি।
২০০৮ সালে লেইসেস্টারে একটি স্কুলের প্রজেক্টের কাজে দুজনের দেখা হয়। এরপর দুজনের মধ্যে আবার ঘনিষ্ঠতা গড়ে ওঠেএবং বিল আবারো মেডেলেইনকে পাবে যাবার প্রস্তাব দেন। এখান থেকেই শুরু হয় তাদের নতুন পথচলা।