বিদ্যুতের দাম বৃদ্ধিতে সারাদেশে আধাবেলা হরতাল




আজ বৃহস্পতিবার সকাল ৬টায় এই হরতাল শুরুর পর কোথাও গোলযোগের কোনো খবর পাওয়া যায়নি। শাহবাগ মোড় ছাড়া অন‌্যান‌্য সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
তবে সকাল থেকে পল্টন, প্রেসক্লাব, গুলিস্তান, দৈনিক বাংলা মোড়সহ বিভিন্ন এলাকায় সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ‘গণবিরোধী সিদ্ধান্ত’ বাতিলের দাবি জানাচ্ছেন।