বিপিএলে যোগ দিচ্ছেন মোস্তাফিজ




অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ চলাকালীন ইনজুরিতে পড়েন পেসার মোস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে খেলতে পারেননি প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজেও। একই কারণে চলমান বিপিএলে নিজ দল রাজশাহী কিংসের প্রথম দুই ম্যাচেও ছিলেন না মোস্তাফিজ।
তবে সমর্থকদের আশার আলো হয়ে আজ (বুধবার) ইনজুরি কাটিয়ে বিপিএলের মাঠে নামছেন মোস্তাফিজুর রহমান। বিপিএলের দল রাজশাহী কিংসের ক্যাম্পে যোগ দিবেন তিনি।
মঙ্গলবার রাজশাহী কিংসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটির ক্যাম্পে যোগ দিচ্ছেন তিনি। তবে ঠিক কবে থেকে খেলবেন মোস্তাফিজ সে বিষয়ে কিছু জানাতে পারেনি দলটি।