চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘শুধু তোমার জন্য’।
জানা গেছে ভাইরাসটি নিয়ে মানুষের বিভ্রান্তি দূর করা আর দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে নির্মান করা হয়েছে নাটকটি।
জামাল হোসেনের রচনায় এটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। ‘শুধু তোমার জন্য’ নাটকটি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও তাসনুভা তিশা। আরও আছেন সুজাত শিমুল, বড়দা মিঠু, রিপা প্রমুখ।
ইয়ামিন ইলান বলেন, ‘নাটকটির মূল গল্প বর্তমানে করোনাভাইরাসের প্রেক্ষাপটে রচিত। করোনা নিয়ে ঠাট্টা, বিদ্রুপ কিংবা ইস্যুকে পুঁজি করে খ্যাতি অর্জন নয়, বরং নাটকটি এই প্রসঙ্গের কিছু বিভ্রান্তিকে আলোকপাত করা হয়েছে। স্পন্সরদের কাছে কৃতজ্ঞতা-তারা ব্যবসায়িক উদ্দেশ্য মাথায় না রেখে কাজটি সুসম্পন্ন করার ওপর জোর দিয়েছেন।’

