বিমানে শ্লীলতাহানির শিকার ‘দঙ্গল কন্যা’




দঙ্গল সিনেমায় আমির খানের মেয়ে চরিত্রে পর্দায় মারকুটে চরিত্রে সবার নজরে পরেছিলেন জাইরা ওয়াসিম। সিক্রেট সুপারস্টার সিনেমায়ও বেশ সাহসী চরিত্রে দেখে গেছে ১৭ বছর বয়সী এই অভিনেত্রীকে। তবে এবার বিমানে শ্লীলতাহানির শিকার হলেন দঙ্গল কন্যা ।
জানা গেছে, গত শনিবার রাতে ভিস্তারার বিমানে দিল্লি থেকে মুম্বই যাচ্ছিলেন জাইরা। তাঁর অভিযোগ, সেই বিমানে তাঁর সঙ্গে অশোভন আচরণ করা হয়। ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। বিমানে জাইরা ঘুমিয়ে পড়েছিলেন। সে সময় ওই ব্যক্তি তাঁর গলা চেপে ধরে খারাপ উদ্দেশ্যে তাঁর শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন। জাইরা জানিয়েছেন, ওই ব্যক্তির ছবি তুলে রাখার চেষ্টা করেন তিনি। কিন্তু বিমানের স্বল্প আলোয় তা সম্ভব হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে সেই ঘটনার বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জাইরা।
জাইরা বলেন, ‘রাতে ফ্লাইটের ভেতর আলো কম থাকার কারণে লোকটি আমাকে আরও বেশি বিরক্ত করার সুযোগ পায়। সে প্রায় ৫ থেকে ১০ মিনিট ধরে আমার ঘাড়ে হাত দিতে থাকে। খারাপ উদ্দেশ্য নিয়ে লোকটি বারবার তার পা আমার গা ঘেঁষে ওপর নিচ করে। কেবিন ক্রুর কাছে অভিযোগ করেছি, কিন্তু তাঁরা আমার সাহায্যে এগিয়ে আসেননি। কেবিন ক্রুদের বলেছি, আপনারা এভাবেই নারী যাত্রীদের সেবা দেন?’
এই ঘটনা প্রকাশ্যে আসার পর আলোড়ন শুরু হয়েছে বিভিন্ন মহলে। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন বলি মহলের একটা বড় অংশ।
https://www.instagram.com/p/Bcf4EgeA4P6/?taken-by=zaira_wasimworld
ভিস্তারা কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, জাইরার ঘটনার কথা তাঁরা শুনেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সব রকম ভাবে তাঁরা জাইরার পাশে আছেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন; ৫৪ কেজির ‘দঙ্গল কেক’ বানাল দুবাই    
তারা শুধুই কুস্তি লড়েন না; নাচেনও