গত ১২ ই মার্চ নেপালের কাঠমান্ডুতে ইউএস–বাংলার উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ১৭ জনের লাশ শনাক্ত করা হয়েছে। তবে অপর ৯ জনের লাশ এখনো শনাক্ত করা যায়নি।
আজ শনিবার বিকেলে কাঠমান্ডু মেডিকেল কলেজের সামনে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ সেখানে উপস্থিত মৃত ব্যক্তিদের স্বজনদের এ কথা জানান।
তিনি স্বজনদের বলেন, নিহত ব্যক্তিদের বাংলাদেশি স্বজন যাঁরা এসেছেন, তাঁদের আজই লাশ দেখানোর ব্যবস্থা করা হবে। আগে নেপালি মরদেহ দেখানোর পর যে ১৫ বাংলাদেশির লাশ শনাক্ত করা হয়েছে, তাঁদের স্বজনদের লাশ দেখানো হবে।
উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত ২৫ জনের লাশ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৫ জন বাংলাদেশি, ৯ জন নেপালি ও একজন চীনের নাগরিক।
লাশ শনাক্ত হওয়া ১৭ বাংলাদেশি হলেন তানভিন তাহিরা শশী, মো. রাকিবুল হাসান, মো. রফিকুজ্জামান, আকতারা বেগম, মো. হাসান ইমাম, তামারা প্রিয়ন্ময়ী, বিলকিস আরা, এস এম মাহমুদুর রহমান, পাইলট আবিদ সুলতান, কো পাইলট পৃথুলা রশিদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল আহমেদ, সানজিদা হক বিপাশা, নুরুজ্জামান এবং শিশু অনিরুদ্ধ জামান ও তামারা প্রিয়ন্ময়ী।
গত সোমবার কাঠমান্ডুতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে ৭১ যাত্রীর মধ্যে ৪৯ জন নিহত হন। তাঁদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। আরোহী অন্য ১০ জন বাংলাদেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে এখন ৫ জন বাংলাদেশে ফিরে এসেছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।
আরও পড়ুন;
নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫০
বিধ্বস্ত উড়োজাহাজে ছিলেন ৩৩ বাংলাদেশি
নেপালে বিধ্বস্ত বিমানে থাকা যাত্রীর তালিকা
