বিমান হামলার ভুল তথ্য দিয়েছে ভারত



পাকিস্তানের যুদ্ধবিমান এফ-১৬ ধ্বংস করার বিষয়ে গত ফেব্রুয়ারী তে চলমান পুলওয়ামা সংকটের সময় ভারত মিথ্যা তথ্য দিয়েছে বলে জানিয়েছেন দুজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা।

জানা গেছে, পুলওয়ামা সংকটের সময় থেকেই এই বিষয়ে ভারত জোরভাবে যুদ্ধবিমান ভূপাতিত করার কথা বলে আসছে। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি নামের একটি সংবাদমাধ্যম বলছে, ভারত যে দাবি এতদিন জানিয়ে আসছিলো তা আসলে ভিত্তিহীন।

গত বৃহস্পতিবার এ সম্পর্কিত এক প্রতিবেদনে দুজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বিমান গুলো বিশ্লেষণ করার কথা বলা হয়েছে। যেখানে তারা দেখেছেন, এফ-১৬ যুদ্ধবিমানগুলোর সংখ্যার কোন তারতম্য ঘটেনি। বরং ফেব্রুয়ারির আগে যা ছিল এখন পর্যন্ত সেগুলোই সঠিক আছে।

ভারত দাবি করেছিল যে, গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান পাকিস্তানের একটি যুদ্ধবিমানকে তাড়া করেছিল। পাকিস্তানের ওই যুদ্ধবিমানটি ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করে। নিজের বিমান ভূপাতিত হওয়ার আগেই ওই পাইলট পাকিস্তানের একটি যুদ্ধবিমানে আঘাত হানতে সক্ষম হন।

গত ২৮ ফেব্রুয়ারী ভারতীয় বিমানবাহিনী তাদের দাবি প্রমাণ করতে, পাকিস্তানি যুদ্ধবিমান থেকে ছোড়া একটি মিসাইলের কিছু অংশবিশেষ গণমাধ্যমের সামনে উপস্থাপন করে। সেই সময় ভারত সরকার নিশ্চিত করেনি কোন জায়গায় ওই ভারতীয় পাইলট পাকিস্তানের এফ-১৬ ভূপাতিত করেছিল।

এই ঘটনার প্রেক্ষিতে, পাকিস্তান মার্কিন দুই কর্মকর্তাকে তাদের এফ-১৬ যুদ্ধবিমান যাচাই করার অনুরোধ জানায়। পরবর্তীতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের গণনায় পাকিস্তানের সব এফ-১৬ বিমানই পাওয়া গেছে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ভারতের এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

তবে এ বিষয়ে, পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ভারত ভূপাতিত করেছে এটা নিশ্চিত বলে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন জানান। যা ওই সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যতে প্রকাশ পেয়েছে।