মিডিয়ার হাত থেকে বাঁচতে অনেক সেলেবই দেশের বাইরে গোপনে বিয়ে করেন। আর সেক্ষেত্রে বলিউড তো এক ধাপ এগিয়ে। ইতিহাস ঘাঁটলে এমন উদাহরণ অনেক পাওয়া যাবে। বিরুশকা জুটি হাঁটলেন সেই পথে। শনিবার (০৯ ডিসেম্বর) ইতালিতে বিয়ের কাজটি সম্পন্ন করলেন এই জুটি।

টুইট করে বিয়ের ছবি শেয়ার করেছেন বিরাট স্বয়ং। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ আমরা একে অপরকে প্রমিস করলাম। ভালবাসায় বাঁধা থাকব দু’জনে। আপনাদের সঙ্গে খবরটা শেয়ার করতে পেরে খুব ভাল লাগছে। এই দিনটা আমাদের পরিবার, বন্ধু ও সমর্থকরা পাশে থাকায় আরও স্পেশাল হয়ে গেল। আমাদের জার্নিতে আপনাদের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ।’
তাদের বিয়ে নিয়ে সমর্থকদের মনে জেগে ওঠা নানা প্রশ্নের জবাবও মিলছে ধীরে ধীরে। কেন এতো লুকোচুরি, কেনই বা ভিনদেশে, কার পরিকল্পনা এটা, ইত্যাদি? তবে চলুন জেনে নেয়া যাক বিয়ের কিছু অজানা তথ্য;

বিরাট কোহলি ও আনুশকা শর্মা বিয়ের সমস্ত প্ল্যানিং করেছেন দিল্লির ওয়েডিং প্ল্যানার দেবিকা নারিন।
বিয়ের ছবি তুলেছেন পৃথিবী বিখ্যাত ওয়েডিং ফটোগ্রাফার জোসেফ রাধিক। তিনি ওয়েডিং প্ল্যানার দেবিকা নারিনের স্বামী। জোসেফ দিল্লি বা মুম্বাইয়ে প্রতিদিনের শুটে সাধারণত পাঁচ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। বাইরে হলে তার ডবল। এক্ষেত্রে বিরুশকা জুটির বিয়েতে প্রায় দু’কোটি টাকা খরচ হয়েছে কেবল ছবি ও ভিডিওফিল্মিংয়ে।
আনুশকার বউভাত হবে দিল্লির তাজ ডিপ্লোম্যাটিক এনক্লেভয়ে। রিসেপশনের নিমন্ত্রণপত্র, মস্তবড় এক মিষ্টির বাক্স ও ড্রাই ফ্রুটসের ঝুড়ি উপহার দেওয়ার পাশাপাশি দেয়া হয়েছে একটা ইউনিক QR Code। সেটি স্ক্যান করা ছাড়া অনুষ্ঠানে প্রবেশ করা যাবে না।

বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখার্জি আনুশকার পোশাক ও গয়নার ডিজাইন করেন। সব্যসাচীর হেরিটেজ জুয়েলারি কালেকশন থেকে কেনা দশ লক্ষের হিরের নেকলেস পড়েছিলেন নায়িকা। আনকাট ডায়মন্ড, মাঝে চুনি ও নীচে মুক্তো বসানো। সঙ্গে একই রকম ঝুমকো। আনুশকার বিয়েতে পরেছিলেন কলকাতার শ্রেষ্ঠ কারিগরদের হাতে বোনা মুক্তোদানা বসানো জরদৌসি ও মারোরি লেহেঙ্গা।
পাঞ্জাবের ছেলে বিরাট পরেছিলেন হাতে বোনা বেনারসি কাজের নক্সা করা শেরওয়ানি। যাতে গোলাপ কাঠের বোতাম লাগানো। সঙ্গে গোলাপি রঙের কোটা সিল্কের পাগড়ি। বুকে পিতলের ব্রোচ।

বিয়ের প্ল্যানিং চলেছে চার মাস আগে থেকে। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল ‘শাদিস্কোয়াড’ নামক সংস্থা। মজার ব্যাপার ঊর্ধ্বতনরা ছাড়া বাকি সদস্যরা ঘুণাক্ষরেও টের পায়নি কি হতে চলেছে। সবাই জানতেন কোন ধনী ক্লায়েন্ট এর বিয়ে।
আনুশকার প্রথম থেকেই ডেস্টিনেশন ওয়েডিংয়ের স্বপ্ন ছিল। তাঁর ইচ্ছে, প্রকৃতির মাঝে বিয়ে করার আর তাই ইতালিতে গাঁটছড়া বাঁধা।
হাই প্রোফাইল এই বিয়ের খাবারের দায়িত্বে ছিলেন সেফ রিতু ডালমিয়া। রিতুর ‘চিত্তামানি’ রেস্তোরাঁর বেশ কিছু সিগনেচার পদ ছিল এলাহি মেনুর মধ্যে। ভারতীয় এবং ইতালিয়ান ডিশের ‘পারফেক্ট’ মেলবন্ধন ছিল তাঁদের বিয়ের মেনুতে। ছিল পোর্সিনি মাসরুম র্যাপড ইন বিকানেরি রুটি, স্টাফড রাভিওলি উইথ পনীরকুরচান। বেশ কিছু সাউথ ইন্ডিয়ান ডিশও ছিল। ডেসার্টের মধ্যে ছিল রাবড়ি।
এদিকে বিরুশকা জুটির বিয়ে ও বউভাতের সব ছবির এক্সক্লুসিভ রাইট বেচে দেওয়া হবে নির্দিষ্ট ম্যাগাজিন ও বিনোদন চ্যানেলকে। ধারণা করা হচ্ছে দু’কোটির মতো উঠে আসবে এখানেই।

সবশেষ আকর্ষণ হলো হনিমুনে বিরাট ও আনুশকা যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা। ফিরতে পারেন জানুয়ারি প্রথম সপ্তাহে।
বর্তমানে, দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা সঙ্গেই রয়েছেন। বলিউড বা ক্রিকেট মহল থেকে কোনও তারকাই ইতালিতে এই হাই প্রোফাইল বিয়েতে আপাতত উপস্থিত নেই বলেই জানা গেছে।
