বিল হেটসকে হটিয়ে সর্বকালের শীর্ষ ধনী বেজোস



মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে হটিয়ে সর্বকালের শীর্ষ ধনী হয়েছেন মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন এর প্রধান নির্বাহী জেফ বেজোস।
ব্লুমবার্গ আর ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত প্রতিবেদনে তারা জেফ বেজোসকে শীর্ষ ধনীর স্বীকৃতি দিয়েছে। তালিকায় বেজোস-এর মোট সম্পদের পরিমাণ ১০,৬০০ কোটি ডলার আর ফোর্বস-এর তালিকায় ১০,৫০০ কোটি ডলার দেখানো হয়।
বেজোস-এর পর ক্রমান্বয়ে বাকি চারজন হচ্ছেন- বিল গেটস, বার্কশায়ার হ্যাথাওয়ে’র প্রধান ওয়ারেন বাফেট, ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ আর ফ্যাশন ব্র্যান্ড জারা-এর সহ-প্রতিষ্ঠাতা অ্যামানসিও অরটেগা। দুই প্রকাশনার তালিকাতেই শীর্ষ পাঁচ ধনীর একই নাম পাওয়া যায়।
এর আগে শীর্ষস্থান ছিল মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস-এর দখলে। সর্বকালের সেরা ধনী হওয়ার রেকর্ডটাও তারই দখলে ছিল। ১৯৯৯ সালে ১০ হাজার কোটি ডলার মূল্যের সম্পদ নিয়ে এই রেকর্ড গড়েছিলেন তিনি।
আরও পড়ুন;  বিল গেটসের পছন্দ টয়লেট!   
বিল গেটসের কল্পনা সাথে মিলে গেলো আজকের বাস্তবতা    
ফের বিল গেটসকে হারিয়ে শীর্ষ ধনী জেফ বেজোস    
আইফোন নয়, আমার অ্যান্ড্রয়েড: বিল গেটস