২০১৮ রাশিয়া বিশ্বকাপ – কে যাবে কোন দলে, কার প্রতিপক্ষ হবে কে? এসব আলোচনার অবসান হলো অবশেষে। রাশিয়ার মস্কোতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে।
দেখে নেওয়া যাক কোন গ্রূপে কে কার বিপক্ষে লড়বে :
গ্রূপ ‘এ’ যে স্বাগতিক রাশিয়া খেলবে উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ সৌদি আরব। এছাড়া গ্রূপ ‘এ’ তে রয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে ও মিশর।
গ্রূপ ‘বি’ তে ইউরো জয়ী পর্তুগালের সাথে আছে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন। এছাড়াও আছে মরক্কো ও ইরান।
গ্রূপ ‘সি’ তে ১৯৯৯ বিশ্বকাপ জয়ী ফ্রান্সের সাথে আছে অস্ট্রেলিয়া, পেরু ও ডেনমার্ক।
গ্রূপ ‘ডি’ তে দুইবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার প্রতিপক্ষ প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া আইসল্যান্ড। এছাড়া নাইজেরিয়া ও ক্রোয়েশিয়াও লড়বে গ্রূপ ‘ডি’ তে।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সাথে গ্রূপ ‘ই’ তে লড়বে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া।
গ্রূপ ‘এফ’ এ রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানী। জার্মানির সাথে লড়বে মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া।
গ্রূপ ‘জি’ তে আছে ইংল্যান্ড, বেলজিয়াম, পানামা ও তিউনিসিয়া।
সর্বশেষ গ্রূপ ‘এইচ’ এ লড়াই করবে জাপান, সেনেগাল, পোল্যান্ড ও কলম্বিয়া।
