চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। সেইসাথে আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭৮৩ জন।
তবে করোনায় ব্যাপক প্রাণহানি ঘটেছে ইউরোপের কয়েকটি দেশে। এখন পর্যন্ত ইতালিতে ১৮ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। এছাড়াও, স্পেনে ১৫ হাজার ২৩৮, ফ্রান্সে ১২ হাজার ২১০, যুক্তরাজ্যে ৭ হাজার ৯৭ জনের প্রাণহানি ঘটেছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা চার লাখ ৭৫ হাজার ৭৪৯। মৃত্যু হয়েছে ১৭ হাজার ৯২৫ জনের। তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৮ হাজার ৮৪৯। আর আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৭ হাজার ৫৭৭ জন।
মৃতের হিসাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ৯৭০। মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৭ হাজার।
এদিকে আমেরিকায় করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৫ হাজার। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ৩২৬ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে ১ হাজার ৩৪১ জন এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
পেপার’স লাইফ/খবর/আন্তর্জাতিক ডেস্ক

