বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়েছে। বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ১৭ হাজার ৭৮৭। এর মধ্যে ৫৯ হাজার ১৯৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ২৭ হাজার ৬৬৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থলে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।
জানা গেছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট দুই লাখ ৬৫ হাজার ৫০৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ছয় হাজার ৭৮৬ জনের। তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৮১। আর আক্রান্ত হয়েছেন এক লাখ ১৯ হাজার ৮২৭ জন।
মৃতের হিসাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ১০ হাজার ৯৩৫। মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১৭ হাজার ৭১০। স্পেনের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চীনে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৫০৯ জন। এর মধ্যে তিন হাজার ৩২৬ জনের মৃত্যু হয়েছে।

