চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৩ হাজার ৬৭৩ জনের। সেইসাথে আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭৮৩ জন।
তবে করোনায় ব্যাপক প্রাণহানি ঘটেছে ইউরোপের কয়েকটি দেশে। এখন পর্যন্ত ইতালিতে ১৮ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। এছাড়াও, স্পেনে ১৫ হাজার ২৩৮, ফ্রান্সে ১২ হাজার ২১০, যুক্তরাজ্যে ৭ হাজার ৯৭ জনের প্রাণহানি ঘটেছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির দেয়া তথ্যমতে, শনাক্ত রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে—চার লাখ ৫৫ হাজার ৪৫৪। এর পরে আছে স্পেন সেখানে এক লাখ ৫২ হাজার ৪৪৬ শনাক্ত হয়েছে।
এদিকে আমেরিকায় করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৫ হাজার। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ৩২৬ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে ১ হাজার ৩৪১ জন এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

