বিশ্বের শীতলতম শহর এটি!


OLYMPUS DIGITAL CAMERA


রাশিয়ার রাজধানী মস্কো থেকে ১৮০০ মাইল দূরে ‘নোরিলস্ক’ নামে এক শহর রয়েছে। যার তাপমাত্রা হিমাঙ্কের চেয়ে ৬২ ডিগ্রি নিচেই থাকে।

নোরিলস্ক সুমেরু বৃত্তে (আর্কটিক সার্কেল) অবস্থিত একটি শহর। পৃথিবীর অন্যতম শীতল শহর এটি।

১৯৩৫ সালে এই শহরের গোড়াপত্তন। প্রায় এক লাখ ৭০ হাজার বাসিন্দা আছে এই শহরে। এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে প্রায় ১৪.৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাশিয়ার অন্যতম বড় শিল্প শহর এটি।

এই শহর নিকেল, প্ল্যাটিনাম, প্যালাডিয়ামে সমৃদ্ধ। তাই এখানে কর্মসংস্থানও প্রচুর। শিল্পপ্রতিষ্ঠান এবং খনি থাকায় শহরটি মারাত্মকভাবে দূষিত বলেও জানা যায়।

অনেক শীত থাকলেও এই শহরে কাজের কোন অভাব নেই আর এই একটা কারণে এই শহর সংবাদের শিরোনামে আসে বারবার।