চীনের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) ওপর ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এমনকি রোনা মহামারিতে ডব্লিওএইচও’র বাজে কার্যক্রমের অভিযোগ তুলে সংস্থাটিকে দেওয়া মার্কিন ফান্ড বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।
কাতারের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার এক খবরে এমন তথ্য দেওয়া হয়েছে।
খবরে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিল গঠনে সবচেয়ে বেশি অর্থ দেয় যুক্তরাষ্ট্র। তবে এই মহামারিতে সংস্থাটি চীনের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে বলে তহবিল গঠনে অর্থের যোগান বন্ধে কঠোর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, ডাব্লিউএইচও’র জন্য অর্থ খরচ বন্ধের দিকে এগোচ্ছি আমরা। আমরা শক্তিশালীভাবে সংস্থাটিকে অর্থায়ন বন্ধ করতে যাচ্ছি।
চীনে উৎপত্তি এই ভাইরাসে বিপর্যস্তের তালিকায় প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৪১২ জন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৫৪ জনে।
পেপারস লাইফ/খবর/আন্তর্জাতিক

