এই কয়েকদিনের ক্রিকেটে ওলটপালট হয়েছে ক্রিকেটবিশ্ব। বড়দল গুলো নিয়মিত হারছে ছোটদলগুলোর কাছে। কোন দলই যেন শ্রেষ্ঠ হয়ে মাঠে নামতে পারছে না। দিনের শ্রেষ্ঠত্ব যার কাছে সেই বনে যাচ্ছে সে দিনের হিরো। জিম্বাবুয়ে, আফগানিস্তান, নেদারল্যান্ড, স্কটল্যান্ডরা তার বড় দৃষ্টান্ত। এই জিম্বাবুয়ে নিয়মিত সিরিজ হারে আফগানিস্তানের কাছে। কিছু দিন আগে নেদারল্যান্ডের কাছে হেরে ফিরল। সেই জিম্বাবুয়ে আজ শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতে জন্ম দিয়েছে বিস্ময়।
বিস্ময়ের শুরু সিরিজের প্রথম ম্যাচ থেকেই। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে স্তব্ধ করে দিয়ে জয় ছিনিয়ে আনে তারা। তবে পরের দুই ম্যাচ হেরে ছন্দপতন। নিন্দুকেরা বলেন, এটাই জিম্বাবুয়ে। প্রথমটা অঘটন। কিন্তু তখনও সিরিজের টুইস্ট বাকি ছিল। চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা। তাই আজ জিম্বাবুয়ের কাছে সত্যিকারের সুযোগ নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার। আর তাই হাম্বানটোটায় শুরুতেই চেপে ধরে শ্রীলঙ্কাকে। আগের দুই ম্যাচের সেঞ্চুরিয়ান ডিকভেলা শুরুতেই বিদায় নিলে চাপে পরে স্বাগতিকরা। নিয়মিত উইকেট হারাতে থাকলে চাপ বাড়ে, রানের গতি হয় মন্থর। গুনথিলাকার ৫২ ই শেষে গুনারত্নের ৫৯ এর উপর বড় করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২০৩ করে স্বাগতিকরা।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ও সোলেমান মিরে লক্ষ্যটাকে এত সহজ করে দেয়। তাদের উদ্বোধনী ৯২ রানের জুটির সুবাদে একটু একটু করে এগিয়ে যায় জিম্বাবুয়ে। সোলেমান মিরে ৪৩ ও মাসাকাদজা ৭৩ করে আউট হলেও ৭১ বল আগে ৩ উইকেটে জয় পায় সফরকারীরা। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ৩-২ এ সিরিজ জিতে জিম্বাবুয়ে। ম্যাচ সেরা হন সিকান্দার রাজা ও সিরিজ সেরা হ্যামিল্টন মাসাকাদজা।
