বিয়ের পিড়িতে বসছেন সৌম্য


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত সদস্য সৌম্য সরকার। খোদ সৌম্য নিজেই জানিয়েছেন এ খবর।

বুধবার পাকিস্তান সফর শেষে দেশে ফিরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি আমার গায়েহলুদ আর ২৮ ফেব্রুয়ারি বিয়ে।

তিনি আরও জানান, আমার গ্রামের বাড়ি সাতক্ষীরায় হবে অনুষ্ঠান। পাত্রী আগে থেকেই চেনা-জানা। দুই পরিবারের সম্মতিতে সংসার জীবন শুরু করছি।

বিয়ে উপলক্ষে বিসিবি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি নিয়েছেন সৌম্য। তাই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন না তিনি।

তিনি বলেন, আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। উপযুক্ত সময়ে লগ্ন খুঁজছিলাম। অবশেষে সেটি পেয়ে যাওয়ায় এ মাসেই বিয়ে করছি। ফলে টেস্ট ম্যাচ খেলতে পারব না। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত থাকব। সুযোগ পেলে অবশ্যই খেলব।

পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি সৌম্য। ম্যাচ শেষ করে গেল মঙ্গলবার দেশে ফেরেন ২৬ বছর বয়সী ক্রিকেটার। এসে পরের দিন থেকেই বিয়ের কেনাকাটায় লেগে পড়েছেন তিনি। জীবনের গুরুত্বপূর্ণ অংশের সাক্ষী হতে ব্যস্ত সময় অতিবাহিত হচ্ছে তার।