ভিরাট কোহালি ও আনুশকা শর্মার প্রেম নিয়ে চর্চা তুঙ্গে। এ বার আড়ালে আবডালে নয়, একেবারে সর্বসমক্ষে একে অপরের খেয়াল রাখার অঙ্গীকারটা করেই ফেললেন এ জুটি।
হ্যাঁ, ঠিকই পড়ছেন। সবার সামনেই সারা জীবন ধরে একে অপরের খেয়াল রাখার অঙ্গীকার করেছেন তাঁরা। তবে রিয়েল লাইফে নয়, এই অঙ্গীকারটি তাঁরা করেছেন একটি বিখ্যাত পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপনে।
সামনেই বিয়ের মরশুম। বিয়ের মরশুমের জন্যই নতুন ডিজাইনার পোশাক নিয়ে হাজির হয়েছে ওই ব্র্যান্ড। যেখানে অভিনয় করেছেন এই দুই তারকা। আর এই বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসতেই কামাল দেখিয়েছে।
শুক্রবার বিজ্ঞাপনটি ইউটিউবে আপলোড করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৬ লক্ষ দর্শক এই বিজ্ঞাপনটি দেখে ফেলেছেন।
আনুশকার অভিনয় ক্ষমতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে এই বিজ্ঞাপনে বিরাট কোহালির অভিনয়ও তাক লাগিয়ে দেওয়ার মতো। আর অফস্ক্রিন কাপলকে অনস্ক্রিন রোম্যান্স করতে দেখে মুগ্ধ ফ্যানেরা।
