বিয়ে করলেন তাসকিন




বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে সাইয়েদা রায়েবা নাঈমা’র সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটারসহ তাসকিনের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে তাসকিন আহমেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও জাতীয় দলের একজন ক্রিকেটার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফেরেন তাসকিন আহমেদ।
দেখে নেই তার বিয়ের কিছু স্থিরচিত্র;
বিয়ে করলেন তাসকিন
নববধূর সঙ্গে তাসকিন
বিয়ে করলেন তাসকিন