বিয়ে না করেই সফল যিনি!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

অবশেষে দীর্ঘ সময়পর নিজের ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে মুখ খুললেন ভারতের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা। 

৮২ বছর বয়সী এই ধনকুবের বিয়ে না করেই জীবন পার করে দিয়েছেন। তবে কেন বিয়ে করেননি তা এবার অকপটেই স্বীকার করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যৌবনে একজনকে ভালো লেগেছিল তার। তবে তার সে ভালোবাসা পূর্ণতা পায়নি। কেন পূর্ণতা পায়নি সে বিষয়ে ‘হিউম্যানস অব বোম্বে’ নামের একটি ফেসবুক পেজে জানিয়েছেন তিনি। সেখানে নিজের বাবা-মায়ের ডিভোর্স নিয়েও খোলাখুলি কথা বলেন রতন টাটা।

ভালোবাসার মানুষটির কথা স্মরণ করে রতন টাটা লিখেন– লসঅ্যাঞ্জেলেসে প্রেমে পড়েছিলাম। বিয়ে প্রায় হয়েই যাচ্ছিল। কিন্তু তখনই অসুস্থ দাদির জন্য সাময়িকভাবে ফিরে আসতে বাধ্য হলাম। ভেবেছিলাম, যাকে ভালোবাসি তিনি ভারতে চলে আসবেন। কিন্তু ১৯৬২ সালে ইন্দো-চীন যুদ্ধ চলায় তার অভিভাবকরা এ দেশে আসার অনুমতি দেননি। তখনই ভেঙে যায় সম্পর্ক।

রতন টাটা লিখেছেন– বেশ হাসিখুশিই ছোটবেলা কেটেছে। বড়ো হতেই দেখতে হলো বাবা-মায়ের বিচ্ছেদ। তখনকার দিনে বিয়ে বিচ্ছেদের চল ছিল না। বাবা-মায়ের বিচ্ছেদের পর দাদি আমার দায়িত্ব নেন। মা ফের বিয়ে করার পর স্কুলে বন্ধুদের কাছে কটু কথা শুনতে হতো। কিন্তু দাদি আমাকে মূল্যবোধ ধরে রাখতে শিখিয়েছিলেন।

তিনি আরও লিখেছেন– দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলাম। বেশ মনে আছে, আমার ও ভাইয়ের মধ্যে মূল্যবোধ গেঁথে দিয়েছিলেন দাদি। সবসময় বলতেন, এটা বলবে না, এটা করবে না, সম্মানটাই বড়। উনি সবসময় আমার পাশে থেকেছেন।

বাবার সঙ্গে নিজের সম্পর্কের কথাও লিখেছেন রতন টাটা। তিনি লিখেছেন, ছোটবেলায় ভায়োলিন শিখতে চেয়েছিলাম, বাবা পিয়ানো শিখতে বলেন। আমি স্থপতি হতে চেয়েছিলাম, তবে বাবা চেয়েছিলেন প্রকৌশলী হই। আমি যুক্তরাষ্ট্রে পড়তে চেয়েছিলাম, উনি জোর করছিলেন ব্রিটেনের কলেজে পড়তে।