১৮ তারিখ বাংলাদেশের মাটিতে পা রাখবে অস্ট্রেলিয়া। বহুল আলোচিত এ সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে কোনো ত্রুটি রাখছে না বাংলাদেশ। সিরিজের প্রস্তুতি হিসেবে চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার কথা টাইগারদের। আজ সকালে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় এখন পর্যন্ত একটি বলও মাঠে গড়ায় নি।
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে চট্টগ্রামে। সে সুযোগ কাজে লাগাতে আগেভাগেই চট্টগ্রামে অনুশীলন পর্ব সেরে নিচ্ছে টাইগাররা। ফিটনেস ক্যাম্প ও প্রস্তুতি ক্যাম্প শেষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়। আজ বুধবার সকাল নয়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ম্যাচটি। কিন্তু বৃষ্টির হামলায় এখনও মাঠে গড়াতে পারেনি ম্যাচের একটি বলও।
ম্যাচে দুই দলে বিভক্ত হয়ে বিভক্ত হয়ে খেলবে জাতীয় দলের খেলোয়াড়েরা। অধিনায়ক ও সহ অধিনায়কের নেতৃত্বে মুশফিক দল ও তামিম দল নামে লড়বে তারা। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ সিপিএল উপলক্ষে ওয়েস্টইন্ডিজে অবস্থান করার কারনে ম্যাচে অংশগ্রহণ করছেন না।
মুশফিক দল : মুশফিকুর রহিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আল আমিন হোসেন, শুভাশিষ রায় ও নাঈম হাসান।
তামিম দল : তামিম ইকবাল, লিটন দাস, মমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন, তানবির হায়দার, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও সাকলায়েন সজিব।
