বৌভাত থে‌কে ফেরার প‌থে নৌকাডু‌বি; নি‌খোঁজ চার জ‌নের মর‌দেহ উদ্ধার



বৌভাত থে‌কে ফেরার প‌থে নৌকাডু‌বি; নি‌খোঁজ চার জ‌নের মর‌দেহ উদ্ধার

বৌভা‌তের অনুষ্ঠান শে‌ষে ফেরার প‌থে ধরলা নদী‌তে নৌকাডু‌বির ঘটনায় ক‌নের বাবা সহ নি‌খোঁজ চার জ‌নের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে ফায়ার সা‌র্ভিসের ডুবু‌রি দল। বৃহস্প‌তিবার (২৮মে) সকা‌লে রংপুর ফায়ার সা‌র্ভিসের ডুবু‌রি দল ঘটনাস্থ‌লে পৌঁ‌ছে মর‌দেহ উদ্ধার ক‌রে।

উ‌লিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কা‌দের এবং বুড়াবু‌ড়ি ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান আবু তা‌লেব এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এর আ‌গে বুধবার (২৭ মে) বিকা‌লে বৌভা‌তের অনুষ্ঠান থে‌কে ফেরার প‌থে কু‌ড়িগ্রা‌মের উ‌লিপুর উপ‌জেলার বেগমগঞ্জ ইউ‌নিয়‌নের বকসীগঞ্জ বাজার থে‌কে পূর্বদি‌কে সাত‌ভিটা নামক স্থা‌নে ধরলা নদীর এক‌টি অং‌শে এ নৌকাডু‌বির ঘটনা ঘ‌টে।

উদ্ধারকৃত মর‌দেহগু‌লো ক‌নের বাবা নূর ইসলাম (৫০), আ‌মেনা বেগম, নূর ইসলাম (৫২) ও কামরুজ্জামান না‌মে চার ব‌্যক্তির। এরা সবাই উপ‌জেলার দুর্গাপুর ইউ‌নিয়‌নের যমুনা রায়পাড়ার বা‌সিন্দা।

চেয়ারম‌্যান জানান, ইউ‌নিয়‌নের কলাকাটারচর নামক স্থা‌নে এক‌টি বি‌য়ের বৌভাত অনুষ্ঠান থে‌কে এক‌টি শ‌্যা‌লো ই‌ঞ্জিন চা‌লিত নৌকায় ক‌নে প‌ক্ষের প্রায় ৫০ জন যাত্রী বকসীগঞ্জ ঘা‌টে ফির‌ছি‌লেন। প‌থিম‌ধ্যে সাত‌ভিটা নামক স্থা‌নে ঝড়বৃ‌ষ্টির কব‌লে প‌ড়ে নৌকাটি ডু‌বে যায়। এসময় অ‌নে‌কে সাঁত‌রি‌য়ে তী‌রে উঠ‌তে সক্ষম হ‌লেও ক‌নের বাবা নূর ইসলাম ও আ‌মেনা বেগম না‌মে এক নারী সহ চারজন নি‌খোঁজ হন। খবর পে‌য়ে উ‌লিপুর ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছা‌লেও ডুবু‌রি না থাকায় তারা নি‌খোঁজ‌দের উদ্ধার কর‌তে পা‌রেন‌নি। ত‌বে বৃহস্প‌তিবার সকা‌লে রংপুর থে‌কে ডুবু‌রি দল এ‌সে পুণরায় উদ্ধার কাজ শুরু কর‌লে নৌকাডুবির ঘটনাস্থল থে‌কে ক‌নের বাবা নূর ইসলাম সহ নি‌খোঁজ চার ব‌্যক্তির মর‌দেহ উদ্ধার কর‌তে সক্ষম হয়।

উ‌লিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কা‌দের জানান, মৃত‌দের প‌রিবার‌কে প্রয়োজনীয় সহ‌যোগীতা করা হ‌বে।

পেপারস লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি/চন্দন কুমার সরকার