গ্রাম-গঞ্জের বাড়ি বা প্রতিষ্ঠানের আঙিনা বা উঠানগুলো দেখার মতো! ঘোরাফেরা থেকে খেলাধুলা পর্যন্ত করা যায়। তবে খাটনির বিষয়টা হলো এই বিশাল জায়গাটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। আর সাধারণত এই গুরু দায়িত্ব পড়ে বাড়ির মহিলাদের ঘাড়ে। ২০১৭ সাল পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে এই কাজে ঝাড়ুই ব্যবহার করা হচ্ছে। আর এ কাজ করতে হাটি হাটি পা পা করে এমাথা থেকে অমাথায় যেতে হয়।
কিন্তু ৩০১৭ সালে হয়ত কাজটা আরও সহজ হবে, আর এর নিদর্শন ২০১৭ সালেই পাওয়া গেল…
ঘটনাটি পাকিস্তানের। সম্ভবত কোনও প্রত্যন্ত এলাকার। তবে মহিলা আধুনিকা সন্দেহ নেই। ভিডিওতে দেখা যাচ্ছে, দু’চাকার হোভারবোর্ডে চেপে গড়গড়িয়ে ঝাড়ু দিচ্ছেন এক মহিলা। গোটা উঠোন জুড়ে চলে ফিরে বেড়াচ্ছে তাঁর দু’চাকার যান। তাতে সওয়ার মহিলা।
খাটনি কমাতে সত্যিই অভিনব প্রয়াস। সম্প্রতি এই ঘটনারই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি মাত্র ২৬ সেকেন্ডের। ইতিমধ্যেই তার ভিউয়ার দু’লক্ষ ছাড়িয়েছে। তাঁর দু’চাকার যানে চড়ে দিব্যি বাড়ির বাইরে উঠোনে ঝাড়ু দিচ্ছেন তিনি। চোখের পলকে গোটা উঠোন ঝাড়ু দিয়ে তিনিই এখন খবরের শিরোনামে।
ভিডিও: www.youtube.com/watch?v=mB5JkEMZbW4
