পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় ফলের বাজারে বোমার বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত এবং আহত অন্তত আরও ১৫ জন বলে জানা যায়।
আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক খবরে এ তথ্য জানা গেছে।
এক পুলিশ কর্মকর্তা জানান, কোয়েটার হাজারগঞ্জি এলাকায় ফলের বাজারে একটি বোমা বিস্ফোরিত হওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে।
বোমার হামলার পর ঘটনাস্থল থেকে ১৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আহত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে পুলিশ জানায়, হতাহত ব্যক্তিদের বেশির ভাগই ছিল সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের সদস্য।

