বোরখা পরে বোরখা নিষেদ্ধের প্রস্তাব




বৃহস্পতিবার আপাদমস্তক বোরখা দিয়ে ঢাকা হ্যানসন সিনেটে প্রবেশ করে অস্ট্রেলিয়ায় বোরখা নিষিদ্ধ করার দাবিতে তার দল প্রস্তাব আনার আগে তার আসনে গিয়ে বসেন।
তবে  হ্যানসনের এ ধরনের পদক্ষেপের নিন্দা করে তাকে ধর্মীয় গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অপরাধ হতে পারে এ ধরনের কিছু না করার জন্য ‘পরামর্শ দিয়ে সতর্ক’ করেছেন অস্ট্রেলিয়া সরকারের মন্ত্রী অ্যাটর্নি জেনারেল জর্জ ব্রানডিস।
অধিবেশনে ব্রানডিস বলেন, ‘না, সিনেটর হ্যানসন, আমরা বোরখা নিষিদ্ধ করবো না।’
বোরখা পরে বোরখা নিষেদ্ধের প্রস্তাব
তার এ বক্তব্যের পর সিনেটের বিরোধীদলীয় সদস্যরা দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকে অভিনন্দিত করেন।
এদিকে এক বিবৃতিতে সিনেটর হ্যানসন বলেছেন, ‘জনসম্মুখে পুরো মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা আধুনিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়া ইস্যুগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ। ‘
বৃহস্পতিবারই সিনেটে অস্ট্রেলিয়ায় বোরখা নিষিদ্ধ করে হ্যানসনের আনা প্রস্তারের ওপর বিতর্ক হওয়ার কথা রয়েছে।