ব্যবসার হিসাব চাওয়ায় বাবা-মা’র সামনেই ছেলের আত্মহত্যা


গাজীপুর, Gazipur District #paperslife

বাবা ও মায়ের সামনেই নিজ পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে রোববার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায় ব্যবসার টাকার হিসাব চাওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছে ফরিদ (২০) নামে এক তরুণ।

পুলিশের কাছ থেকে জানা যায়, সম্প্রতি কাঁঠালের ব্যবসা করার জন্য চিনাশুকানিয়া গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে ফরিদ তার বাবার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন। কিন্তু ওই ব্যবসায় তার লোকসান হয়।

রোববার দুপুরে ওই টাকার হিসেব চান তার বাবা। এ নিয়ে ফরিদের সঙ্গে তার বাবার কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে উত্তেজিত হয়ে বাবা-মায়ের সামনেই ফরিদ তার পেটের ডান পাশে ছুরি ঢুকিয়ে দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।