দ্বিতীয় দিনের দক্ষিণ আফ্রিকার দাপুটে ব্যাটিং। ৫৭৩ রানে ইনিংস ঘোষণার পরিবর্তে বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৪৭ রানে। ফলো অনে পড়া বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করে ৭ রানে।
৪২৮ রানে তিন উইকেটে দ্বিতীয় দিন শেষ করা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনের একই গতিতে ব্যাট করতে থাকে। এদিন বৃষ্টির বাধায় প্রায় দেড় ঘন্টা পর শুরু হয় খেলা। হাশিম আমলা ও ফাফ ডু’প্লেসি দুইজনই তুলে নেন শতক। আমলা ১৩২ রানে শুভাশিস রায়ের বলে বোল্ড হয়ে ফিরে গেলেই ডু’প্লেসি অপরাজিত থাকে ১৩৫ রানে। ৪ উইকেটে ৫৭৩ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।
৫৭৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা। ১৩ রানে সৌম্যকে দিয়ে শুরু। একে একে মমিনুল, মুশফিক, মাহমুদুল্লাহ, সাব্বিররা উইকেট বিলিয়ে দিয়ে আসার মিছিলে নাম লেখায়। ইমরুল ২৬ রানের ছোট্ট এক ইনিংস খেলেন এবং লিটন দাসের ৭০ রানের ইনিংসে ১০০ পার করে বাংলাদেশ।
শেষে অলআউট হয় ১৪৭ রানে। কাগিসো রাবাদা নেন পাঁচ উইকেট। অলিভিরের ঝুলিতে তিন উইকেট জমা পড়ে। একটি করে উইকেট নেন ওয়েন পারনেল ও মহারাজ।
৪২৬ রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ফলো অনে পাঠায় স্বাগতিক দল। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে সফরকারী বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ৭ রান তোলে
সংক্ষিপ্ত স্কোর : (দ্বিতীয় দিন শেষে)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৫৭৩/৪ (ডি.)
(এলগার ১১৩, মারক্রাম ১৪৩, আমলা ১৩২, বাভুমা ৭, ডু’প্লেসি ১৩৫*, ডি’কক ২৮* শুভাশীষ ৩/১১৮, রুবেল ১/১১৩)
বাংলাদেশ ১ম ইনিংস : ১৪৭/১০
সৌম্য ৯, ইমরুল ২৬, মমিনুল ৪, মুশফিক ৭, মাহমুদুল্লাহ ৪, লিটন ৭০, সাব্বির ০, তাইজুল ১২, শুভাশিস ২, রুবেল ১০, মুস্তাফিজ ০, রাবাদা ৫/৩৩, অলিভির ৩/৪০, পারনেল ১/৩৬, মহারাজ ১/৭)
বাংলাদেশ ২য় ইনিংসে : ৭/০ (ফলো অন)
(ইমরুল ৬, সৌম্য ১)
আরও পড়ুন;
