জনপ্রিয় খেলা ক্রিকেট। আর এ খেলা যদি আগুনের মধ্যে হয়?
আবাক লাগছে? এমন অবাক করার মতো কাজটি করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির উপস্থাপক ক্রিস স্টার্ক। তার এ কাজে সহায়তা করেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার এন্ড্রু ফ্লিনটফ।
সবকিছু প্রস্তুত করে, দিনক্ষণ চূড়ান্ত করতে সময় লেগেছিল বেশ। এরপর ভেন্যু ঠিক করেই আগুন ক্রিকেট খেলতে নেমে পড়েছিল দুজন।
ব্যাট-বল কিংবা উইকেট – সবকিছুতেই জ্বালানো হয়েছিল আগুন। এছাড়া বাউন্ডারি সীমানাও মুড়ে দেওয়া হয়েছিল আগুন দিয়ে। চারিপাশে দাউ দাউ করে জ্বলছিল আগুন।
এমন বিপজ্জনক অবস্থায় ক্রিকেট খেলা মোটেও সহজ ছিল না বলে মানছেন স্টার্ক। বিশেষ কিছু নিরাপত্তা নিয়েই তবে আগুনের মধ্যে অগ্নিপরীক্ষা দিতে নেমেছিলেন তিনি।
ব্যাট হাতে মাঠে নামলেন স্টার্ক। যেই ব্যাটে জ্বলছিল আগুন। তার উদ্দেশ্যে ছুড়ে দেয়া হলো আগুন বল।
প্রথমে কয়েকবার ব্যাটে-বলে সংযোগ ঘটাতে ব্যর্থ হন স্টার্ক। এর পর যখন তিনি ব্যাট দিয়ে বলটাকে আঘাত করতে সক্ষম হলেন তখনই আগুনের স্ফুলিঙ্গ দেখা দিল।
তার সাথে পুরো দল উল্লাসে মেতে উঠল। কেননা প্রথমবারের মত আগুন ক্রিকেট খেলে রেকর্ড বুকে ঠাঁই করে নিয়েছেন তারা।
প্রসঙ্গত, এর আগেও ব্যতিক্রমধর্মী ক্রিকেট খেলে আলোচনায় এসেছিলেন তিনি। বরফ ও নদীর তলদেশে ক্রিকেট খেলেছিলেন, হয়েছিলেন শিরোনাম।
তবে এবার সবকিছু চাপিয়ে ক্রিকেট খেলাটাকে বিপজ্জনকভাবে উপস্থাপন করলেন, খেললেন আগুনের মধ্যে ক্রিকেট।
ভিডিওটি দেখুন :

