প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে ১ হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ২০ হাজার ৪৭ জন মারা গেছে লাতিন আমেরিকার দেশটিতে।
ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫৬৪ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯২১।
গত কয়েকদিনে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। ২০ তারিখের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৪৭২ জন। অপরদিকে মারা গেছে ৯১১ জন।
তার আগের দিনের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৫১৭। অপরদিকে মারা গেছে ১ হাজার ১৩০ জন।
দেশটিতে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ২৫ হাজার ৯৬০ জন। সেখানে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ৬৪ হাজার ৮৭৯টি। তবে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
বর্তমানে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ দেশগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এমনকি লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই করোনায় আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি।
এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে করোনার বিস্তার ঘটেছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

