ব্রিটেনে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু


মানবদেহে ভ্যাকসিন প্রয়োগ করছে জার্মানি

করোনা সংক্রমণের প্রতিষেধক তৈরীর জন্য সারা বিশ্বে বিভিন্ন পদ্ধতিতে কাজ করে যাচ্ছেন গবেষকরা। এখন পর্যন্ত বিশ্বে প্রায় ১৫০ টি প্রজেক্ট চলছে করোনার টিকা বানানোর। কিন্তু এখনও পর্যন্ত মাত্র পাঁচটি প্রজেক্ট ক্লিনিকাল ট্রায়াল হয়েছে।

এবার জার্মানি ও ইউকে প্রতিষেধক তৈরিতে অনেকটা অগ্রসর হয়েছে। আজ থেকে ব্রিটেনে মানুষের ওপর ক্লিনিকাল ট্রায়াল শুরু হল সম্ভাব্য প্রতিষেধকের।

সেইসাথে জার্মান সরকারও দেশটিতে সম্ভাব্য এই প্রতিষেধক পরীক্ষা করার অনুমতি দিয়েছে।

ব্রিটেনে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে আজ থেকে ট্রায়াল শুরু হয়েছে। স্বেচ্ছাসেবকদের ওপর দেওয়া হবে করোনা প্রতিষেধক টিকা। বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটের করা এই ট্রায়ালে অংশ নেবেন ৫১০জন স্বেচ্ছাসেবক।

১৮ থেকে ৫৫ বছর বয়সী এই ব্যক্তিদের দেওয়া হবে সম্ভাব্য ভ্যাকসিন, শিম্পাঞ্জিদের শরীর থেকে খুঁজে পাওয়া একটি ভাইরাস দিয়ে। রিসার্চ ডিরেক্টর সারাহ গিলবার্ট জানিয়েছেন যে ৮০ শতাংশ সুযোগ আছে এই ট্রায়াল সফল হওয়ার।

সেপ্টেম্বর মধ্যে দশ লাখের ওপর ভ্যাকসিন ডোজ বানাতে চায় ইনস্টিটিউট যাতে ছাড়পত্র মিললেই সেটা দ্রুত মানুষের মধ্য পৌঁছে দেওয়া যায়। ব্রিটেনে সরকারি টাস্কফোর্সের নেতৃত্বে এই কাজ চলছে।

অন্যদিকে জার্মানিতে মানুষের ওপর পরীক্ষা করার জন্য ছাড়পত্র পেল Pfizer ও Biontech-এর দ্বারা প্রস্তুত করা প্রতিষেধক।

আপাতত ২০০জন সুস্থ ভলান্টিয়ারের ওপর পরীক্ষা করা হবে। এরা ১৮-৫৫ বছর বয়সী হবে। দ্বিতীয় ধাপে বয়স্ক মানুষদের ওপর এই সম্ভাব্য প্রতিষেধক পরীত্রা করা হবে। জার্মানিতে এপ্রিলের শেষে ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে। জুন-জুলাই মাস থেকে ডেটা আসতে থাকবে পরীক্ষার।

এখনও পর্যন্ত সারা বিশ্বে করোনায় মারা গিয়েছেন ১.৭ লক্ষ মানুষ।