সম্প্রতি ‘বড় লোকের বেটি লো’ নামের একটি গানের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছিলেন বলিউড সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ!
এবার সেই অভিনেত্রীই নেটফ্লিক্সের দুনিয়ায় হয়ে উঠলেন একজন সিরিয়াল কিলার! স্বামীকে বাঁচাতে একজন স্ত্রীর সিরিয়াল কিলার হয়ে ওঠার গল্প নিয়েই তৈরি হয়েছে ‘মিসেস সিরিয়াল কিলার’ নামক ওয়েব সিরিজ।
এই ছবিতেই নাম ভুমিকায় অভিনয় করেছেন জ্যাকলিন। আর তার স্বামীর চরিত্রে অর্থাৎ মিস্টার সিরিয়াল কিলার হিসেবে রয়েছেন মনোজ বাজপেয়ী। শিরিষ কুন্দরের পরিচালনায় ছবির গল্পে দেখা যায়, জ্যাকলিনের স্বামীর বিরুদ্ধে অভিযোগ, সিরিয়াল কিলার হিসেবে অনেক মেয়েদের খুন করার অপরাধে জেল হয় তার।
ঠিক তখনই স্বামীকে বাঁচাতে এগিয়ে আসেন স্ত্রী জ্যাকলিন। স্বামীর অপরাধ নিজের ঘাড়ে নিতে একের পর এক খুন করতে থাকেন জ্যাকলিন।

