ভারতের ক্রিকেট পাড়া স্তব্ধ সুশান্তের মৃত্যুতে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। আর এ কারণেই ভারতীয় ক্রিকেটেরও যেন অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিলেন তিনি।

স্বাভাবিকভাবেই ভারতের ক্রিকেট আঙিনায় আলাদা একটা পরিচিতি তৈরি করে ফেলেছিলেন বলিউডেন এই সুদর্শন নায়ক।

রোববার বান্দ্রার ফ্ল্যাট থেকে সেই সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করার পর থেকে ভারতীয় সিনেমাপাড়ার মত শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটাঙ্গনেও।

রাজপুতের মৃত্যুর খবর শুনে হরভজন সিং যেমন টুইটে বললেন, ‘দয়া করে আমাকে কেউ বলুন খবরটা মিথ্যে।’ হরভজনের মতো অনেকেই হয়তো চেয়েছেন যাতে খবরটা মিথ্যে হয়; কিন্তু সকলকে অবাক করে মাত্র চৌত্রিশেই ‘কুইট’ করলেন সুশান্ত।

তার মৃত্যুর খবরে স্তম্ভিত শচিন টেন্ডুলকারও। টুইটে শচিন লিখেছেন, ‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর শুনে আমি স্তম্ভিত। দারুণ প্রতিভাবান তরুণ একজন অভিনেতা। তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করি।’

একইভাবে এই অভিনেতার মৃত্যুর ঘটনায় বিরাট কোহলিও শোক জানিয়েছেন। ‘সুশান্ত সিং রাজপুতের ঘটনা শুনে আমি বিস্মিত। খবরটা হজম হতে সময় লাগবে। তার আত্মার শান্তি কামনা করি। ঈশ্বর তার পরিবার-পরিজনদের শক্তি দান করুক এই কঠিন সময়ে।’

সাবেক অল-রাউন্ডার ইরফান পাঠান আবার পুরনো একটি ঘটনার উল্লেখ করেছেন সুশান্তের স্মৃতিতে। তিনি লিখেন, ‘তাজ হোটেলের জিমে শেষবার ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি ওর কেদারনাথ ছবিতে অভিনয়ের প্রশংসা করেছিলাম। প্রত্যুত্তরে ও আমাকে বলেছিল, পারলে ছিছোড়ে সিনেমাটা দেখো। তোমার ভালো লাগবে।’

সানিয়া মির্জাও সুশান্তের সঙ্গে কাটানো কোনও এক মুহূর্তের কথা শেয়ার করে লিখেছেন, ‘তুমি বলেছিলে কোনো একদিন একসঙ্গে টেনিস খেলবে। যেখানে গিয়েছো অনাবিল আনন্দ ভাগ করে নিয়েছো। আমরা জানতেও পারলাম না কোন যন্ত্রণা তোমায় কুঁড়ে-কুঁড়ে খাচ্ছিল। পৃথিবী তোমায় মিস করবে। আমি এটা লেখার সময়ও কেঁপে চলেছি। শান্তিতে ঘুমাও বন্ধু।’

https://youtu.be/AOsVS0scKMU