ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে ঐশ্বরিয়া-কন্যা!




বি- টাউনের অন্যতম সেরা তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। তাদের একমাত্র কন্যা আরাধ্যা। এই আরাধ্যা নাকি ভারতের প্রধানমন্ত্রী হবে! কীভাবে? ওর বয়স তো মাত্র সাত! তাহলে সেটা কীভাবে সম্ভব?
কিন্তু এ কথা বেশ জোর দিয়ে বলেছেন এক জ্যোতিষী!
আরাধ্যার বিষয়ে জ্ঞানেশ্বর নামের এই  জ্যোতিষী বলেছেন, ভারতীয় রাজনীতিতে উজ্জ্বল ভবিষ্যত্ রয়েছে আরাধ্যার। তবে এর জন্য তার নাম পরিবর্তন করে রোহিনী করতে হবে। তাতেই আসবে তাক লাগানো সাফল্য!
বচ্চন পরিবার আদৌ এ সব বিশ্বাস করে আরাধ্যার নাম পরিবর্তন করবেন কিনা, এখন সেটাই দেখার।
অবশ্য এসব কুসংস্কারে বিশ্বাস করার ব্যাপারে বচ্চন পরিবারের কুখ্যাতি আছে। অভিষেক বচ্চনের সঙ্গে সংসার পাতানোর আগে দাম্পত্য সুখের কামনায় সংকটমোচন মন্দিরে গিয়ে বিয়েও করে ফেলেছেন একটি গাছকে! আর একাজে  বিশ্ব সুন্দরীকে চাপ প্রয়োগ করেছিলেন খোদ অমিতাভ বচ্চন।
আরও পড়ুন;

নভেম্বরে বিয়ের পিড়িতে বসবেন রণবীর-দীপিকা!

শাহরুখের আছে ঘোড়া ভীতি, সালমান চুমুতে, আমিরের ভয় খুঁতে

অপেক্ষার অবসান ঘটিয়ে আসলেন ‘সঞ্জু’

রণবীর ‘কমিটমেন্ট ফোবিক’: কারিনা

রেস-৩’ নিয়ে ট্রলের জবাব দিলেন সালমান