ভারতে করোনা আতঙ্ক আরও ছড়িয়েছে। শুক্রবারই মারণ-ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এরমধ্যেই শনিবার দেশে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩।
এদের মধ্যে ৬৬ জন ভারতীয় নাগরিক এবং ১৭ জন বিদেশি রয়েছেন। শনিবার সকালে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিল ৮১। তবে শুক্রবার রাতে মহারাষ্ট্রে আরও দু’জনের আক্রান্তের খবর মেলে। এর জেরেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৩। গতরাতে মহারাষ্ট্রের মুম্বই ও আহমেদনগরে দু’জনের শরীরে করোনার নমুনা মিলেছে।

