ভারতজুড়ে চলছে লকডাউন। সর্বত্র পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। কিন্তু এসবেও কমছে না করোনায় আক্রান্তের সংখ্যা। বরং দিনকে দিন টা বেড়েই চলছে। ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮,৩২৬।
তার মধ্যে মৃত্যু হয়েছে ২৭৬ জনের। সেইসাথে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৭১৬ জন।
দেশটির অন্যান্য রাজ্য ওড়িশা, পঞ্জাব, তেলেঙ্গানাতেও বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। লকডাউনের এই সময়সীমাতেই দিল্লিতে ১০৬৯টি নতুন কেস ধরা পড়েছে।
১১ এপ্রিল সকাল পর্যন্ত ভারতে কোভিড-১৯-এ মৃত্যুর হার ৩.২১ শতাংশ। আলাদা করে দেখলে, পঞ্জাবে মৃত্যুর হার ৮.৩৩ শতাংশ। মধ্যপ্রদেশে ৭.৫৯ শতাংশ এবং দিল্লির ক্ষেত্রে এই হারটা ১.৪৪ শতাংশ।
পরিসংখ্যান থেকে দেখা যায়, করোনা টেস্ট করার হার যে রাজ্যে যত বেশি, সেখানে মৃত্যুর হার তত কম। পঞ্জাবে এ পর্যন্ত ৩ হাজার ৪৬১ জনের পরীক্ষা হয়েছে। সেখানে করোনায় মৃত্যু হার ৮.৩৩।
মধ্যপ্রদেশে ৭ হাজার ৪৯টি টেস্ট হয়েছে। পজিটিভ ধরা পড়ে ৪৩২। মৃত্যু হয় ৩৩ জনের। অন্য দিকে, ১০ এপ্রিল পর্যন্ত দিল্লিতে ১১ হাজার ৬১টি নমুনা পরীক্ষা হয়েছে। মারা গিয়েছেন ১৪ জন। রাজধানীতে মৃত্যুহার ১.৪৪ শতাংশ।
করোনায় ভারতের সবথকে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে মৃত্যুহার ৭ শতাংশ। শনিবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে ৩০ হাজার পরীক্ষা হয়েছে।
পজিটিভ ১,৫৭৪। করোনায় দ্বিতীয় ক্ষতিগ্রস্ত রাজ্য তামিলনাড়ুতে করোনা আক্রান্তে মারা ৮ জন মারা গেছে।
পেপার’স লাইফ/খবর/আন্তর্জাতিক ডেস্ক

