ভারতে করোনায় মৃত ৩০৮, আক্রান্ত ৯ হাজার ছাড়িয়েছে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ভারতে করোনায় গত একদিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে ৩০৮ জন মারা গেছে। সেইসাথে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,১৫২ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ১,৯৮৫। এরপর রয়েছে দিল্লি (১,১৫৪), তামিলনাড়ু (১,০৭৫), রাজস্থান (৮০৪), মধ্যপ্রদেশ (৫৩২), গুজরাট (৫১৬)। রবিবার দিল্লিতে আরও ১০টি হটস্পট চিহ্নিত হয়েছে। এর ফলে রাজধানীতে করোনার হটস্পটের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩।

এদিকে দেশটির প্রধানমন্ত্রীর ঘোষিত ২১ দিনের লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পর একটা বিষয় স্পষ্ট, লকডাউন বাড়ানোর ব্যাপারে সব রাজ্যের সঙ্গে সহমত হয়েছে কেন্দ্র।