ভারতে স্কুল বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১৩




ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ট্রেনের সঙ্গে স্কুলগামী বাসের সংঘর্ষে ১৩ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। উত্তরপ্রদেশের কুশিনগর শহরের কাছে দুধি এলাকায় একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আট শিক্ষার্থী। বাসে ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী ছিল।
বৃহস্পতিবার সকালে রাজ্যের খুশিনগর জেলায় গার্ডবিহীন একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা, খবর এনডিটিভির।
দুধী এলাকার এ ক্রসিংটি খুশিনগর শহরের কাছে এবং গোরখপুর শহর থেকে ৫০ কিলোমিটার পূর্বদিকে।
কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখার জন্য গোরখপুরের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
এ নিয়ে চলতি মাসে ভারতে স্কুল শিশুদের বহনকারী দ্বিতীয় আরেকটি বাস দুর্ঘটনায় পড়ল। এর আগে ৯ এপ্রিল হিমাচল প্রদেশে একটি স্কুলবাস ১০০ মিটার গভীর গিরিসঙ্কটে পড়ে ২৩ শিশু ও চার অভিভাবক নিহত হয়েছিলেন।
আরও পড়ুন;
হাত হারানো রাজীব আর নেই
নরসিংদী সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯  
বিমান দুর্ঘটনায় নিহত ১৭ বাংলাদেশির লাশ শনাক্ত  
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ১১  
ফেনীতে সড়ক দুর্ঘটনা, নিহত ৭  
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮  
বাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত ২
দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ৪
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
৫ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪