ভারতের অরুণাচল প্রদেশে বিমানবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৬টার দিকে অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় চীনা সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি তার রক্ষণাবেক্ষণ মিশনে ছিল।
অরুণাচল প্রদেশের চীন সীমান্ত থেকে ১২ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে প্রযুক্তিগত সমস্যার কারণে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ‘এম১৭ভি৫’ নামে ওই বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধার অভিযান শুরু হয়েছে। দূর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
নাম না প্রকাশ করার শর্তে একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান, হেলিকপ্টারটিতে বিমান এবং সেনা বাহিনীর সদস্য ছিল। এ হেলিকপ্টারটি দিয়ে চীন সীমান্তের কাছে ভারতীয় পোস্টগুলোতে রসদ সরবরাহ করা হতো।
উল্লেখ্য, গত মে মাসে আসাম-অরুণাচল সীমান্তে নিয়মিত প্রশিক্ষণ চলার সময় একটি বিমান বিধ্বস্ত হয়। সেময় নিহত হয় ভারতীয় বিমানবাহিনীর দুজন পাইলট।
