ভার্চুয়াল হাইকোর্ট ডলফিন রক্ষা কমিটি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

হাইকোর্টের ভার্চুয়াল শুনানিতে চট্টগ্রামের হালদা নদীর ডলফিন, জীববৈচিত্র্য রক্ষায় ডিসির নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছেন।

নদী সংশ্লিষ্ট স্থানীয় সংসদ সদস্যদের উপদেষ্টা হিসেবে রেখে ‘হালদা নদীর ডলফিন হত্যারোধ, প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য এবং সকল প্রকার মা-মাছ রক্ষা কমিটি’ নামে এই কমিটি গঠন করা হয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২০ মে) বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই কমিটি গঠন করে দেন।

কমিটিতে চট্টগ্রামের ডিসিকে সভাপতি এবং চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে।

গত ১১ মে চট্টগ্রামের হালদার ডলফিন রক্ষায় পদক্ষেপ নিতে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে হালদা নদী থেকে একের পর এক ডলফিন হত্যা বন্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানাতে বিবাদীদের নির্দেশ দেয়া হয়।

এদিক, গত ১০ মে হালদা নদী থেকে একের এক ডলফিন হত্যা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন।