বাংলাদেশে প্রবেশকারী একটি রোহিঙ্গা দলকে ‘কোস্ট গার্ডের সহায়তায় ভাসানচরে পাঠানো হয়েছে।’ এই প্রথমবারের মত কোন রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো হল।
জানা যায় ভাসানচরে পাঠানো ওই রোহিঙ্গারা শনিবার দিবাগত রাতে বাংলাদেশে প্রবেশের সময় ধরা পড়লে তাদের ভাসানচরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, ‘রাতে ৩০ জনের মতো ধরা পড়েছে এবং পরবর্তীতে আরও কয়েকজনকে ধরা হয়।’ ভাসানচরে রোহিঙ্গাদের দেখাশোনার দায়িত্ব বাংলাদেশের জানিয়ে তিনি বলেন, ‘সেখানে জাতিসংঘ কাজ করছে না।’
উল্লেখ্য, গত মাসে একটি রোহিঙ্গা দল মালয়েশিয়া যেতে চায়, তবে তারা ব্যর্থ হয়ে ফিরে আসে এবং পরবর্তীতে বাংলাদেশ ৩৯২ জনকে আশ্রয় দেয়।

