ভিরাট-আনুশকার বিয়ে: কিছু বিশেষ মুহুর্ত




সকল জল্পনার অবসান ঘটিয়ে ইতালিতে বিয়ে করলেন বি-টাউনের লাভ বার্ড ভিরাট কোহলি ও আনুশকা শর্মা। দু’দিন আগে শোনা যায় ইতালিতে আগামী ১০ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে বিয়ে করবেন ভিরাট কোহলি ও আনুশকা শর্মা। পরে মুম্বইতে হবে রিসেপশন। কিন্তু সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন আনুশকার মুখপাত্র। তবে গোপনে ইতালিতে গিয়ে বিয়ে করেছেন ভিরাট আনুশকা।
গত শনিবার (০৯ ডিসেম্বর) বিয়ের কাজটি নাকি সম্পন্ন করে ফেলেছেন বিরুষ্কা জুটি। এমনটাই তথ্য জানানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে।
ভিরাট-আনুশকার বিয়ে: কিছু বিশেষ মুহুর্ত
টুইট করে বিয়ের ছবি শেয়ার করেছেন ভিরাট স্বয়ং। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ আমরা একে অপরকে প্রমিস করলাম। ভালবাসায় বাঁধা থাকব দু’জনে। আপনাদের সঙ্গে খবরটা শেয়ার করতে পেরে খুব ভাল লাগছে। এই দিনটা আমাদের পরিবার, বন্ধু ও সমর্থকরা পাশে থাকায় আরও স্পেশাল হয়ে গেল। আমাদের জার্নিতে আপনাদের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ।’

virat wedding
virat wedding

দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা সঙ্গে রয়েছেন। বলিউড বা ক্রিকেট মহল থেকে কোনও তারকাই ইতালিতে এই হাই প্রোফাইল বিয়েতে আপাতত উপস্থিত নেই।
ভিরাট-আনুশকার বিয়ে: কিছু বিশেষ মুহুর্ত
শোনা যাচ্ছে, দেশে ফিরে আগামী ২২ ডিসেম্বর মুম্বই এবং ২৫ ডিসেম্বর দিল্লিতে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছেন এই জুটি। সেখানেই হাজির থাকবেন তারকা অতিথিরা।