ভুমিধ্বসে মিয়ানমারে অর্ধশতাধিক নিহত


paperslife

সম্প্রতি মিয়ানমারে জেড খনি ধসে ৫০ জনের অধিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মিয়ানমারের কচিন প্রদেশে। মাটিতে চাপা পরে আছে অনেক মেশিন ও বাহনও।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদেন বলা হয়, ‘পাকান্ত শহরের কাঝে মাউ উন কালায় গ্রামে স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সেখানে কাদায় পূর্ণ একটি পুকুর ধসে পড়লেই মূলত খনির এই অবস্থা হয়। এতে চাপা পড়ে দুইটি বেসরকারি প্রতিষ্ঠানের ৫৪ জন কর্মী।’

সেখানকার স্থানীয় রাজনীতিবিদ জানান, ‘এই ঘটনায় ৫৪ জন মানুষ এবং ৪০টি মেশিন ও গাড়ি চাপা পড়ে যায়।’

তিনি বলেন, তাদের বাঁচার কোনও সম্ভাবনা নেই কারণ তারা কাঁদার নিচে পড়েছে। শহরের প্রশাসক বলেছেন, এখন পর্যন্ত তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে।