ভেড়াও বিদ্যালয়ে পড়াশোনা করে!


paperslife

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কমে যাচ্ছে বলে সেখানে ভর্তি করা হয়েছে ১৫ টি ভেড়া। অদ্ভুত ঘটনাটি ঘটেছে ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায়।

শিক্ষার্থী কমে যাওয়ায় বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাই বিদ্যালয় সচল রাখতে ভর্তি করা হয়েছে হাফ ডজন ভেড়া।

এএফপি তে এক প্রতিবেদন প্রকাশিত হয়, ‘ওই প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখ্যা ২৬১ জন। এ সংখ্যা বিদ্যালয়কে সচল রাখতে উপযুক্ত ছিল না বিধায় সম্প্রতি বিদ্যালয়টিতে শিক্ষার্থী হিসেবে ১৫টি ভেড়াকে নিবন্ধন করায় শিক্ষার্থীদের অভিভাবকরা।’

অভিভাবকরা ফ্রান্সের স্থানীয় এক খামারির ৫০টি ভেড়া থেকে ১৫ টিকে বাছাই করে তাদের জন্ম সনদ অনুযায়ী আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী হিসেবে নাম নিবন্ধন করানো হয়। এমন অদ্ভুত কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকরা জানান, ‘বিষয়টি প্রতীকী।’

অভিভাবকরা আরও জানান, ‘ভেড়াকে তো আর পাঠদান করানো হবে না। তবে প্রাথমিক থেকে যেভাবে শিক্ষার্থী ঝরে পড়ছে, সেই বিষয়টি তুলে ধরতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।’

সেখানকার স্থানীয় মেয়র বলেন, ‘শিক্ষা বিষয়ে প্রচারণা বাড়াতে ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাগিদ দিতে এসব ভেড়াকে বিদ্যালয়ে আনা হয়েছে। এদের আগমনে স্কুলের ছেলেমেয়েরা ভীষণ খুশি। তারা ক্লাসের ফাঁকে অবসরে ভেড়াগুলোর সঙ্গে সময় কাটাতে পারবে। বিষয়টি কোমলমতিদের মানসিক আনন্দ দেবে।’

এ পদক্ষেপ সেখানকার অন্যান্য বাচ্চাদেরও উৎসাহিত করবে বলে আশা করেন পদক্ষেপ গ্রহণকারীরা।