কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌর এলাকায় নির্দেশনা অমান্য করে দোকান খোলার অপরাধে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার(২৩ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর আহমেদ মাছুম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ছয় দোকান মালিককে ১১ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়। ইউএনও নূর আহমেদ মাছুম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, জরুরি সেবা ও নিত্যপণ্যের দোকান ব্যতিত সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা উপেক্ষা করে কিছু ব্যবসায়ী দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব লঙ্ঘন করছিলেন।
এরমধ্যে মোটরসাইকেল শোরুম, স্যানিটারি ও টাইল্স বিক্রেতা, ইলেক্ট্রনিক্স এবং পোশাক ব্যবসায়ী ছয় দোকান মালিককে ‘সংক্রমণ রোগ (প্রতিকার,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ,২০১৮’ অনুযায়ী ১১ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়।
ইউএনও নূর আহমেদ মাছুম জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
পেপার’স লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি

