মঙ্গলবার মধ্যপ্রাচ্যের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায় নি। ফলে আজ বুধবার শুরু হচ্ছে না সিয়াম সাধনার রমজান মাস। তাই একদিন অপেক্ষা করে আগামীকাল বৃহস্পতিবার থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হবে রমজান।
আল আরাবিয়া টিভি জানিয়েছে, সৌদি আরবের কোনো স্থানে চাঁদ দেখা যায়নি। এজন্য বৃহস্পতিবার থেকে রোজা শুরুর নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। সেই সাথে মধ্যপ্রাচ্যের কোনো দেশেই রমজান মাসের চাঁদ না দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে বলে জানিয়েছে ওই অঞ্চলের বিভিন্ন দেশের সরকার।
সাধারণত মধ্যপ্রাচ্যে শুরু হওয়ার একদিন পর বাংলাদেশে শুরু হয় সিয়াম সাধনার এ মাস। সে হিসেবে আগামী শুক্রবার থেকে এ দেশে শুরু হতে পারে রমজান।
সিয়াম সাধনার রমজান মাস কড়া নাড়ছে দোরগোড়ায়। বছর জুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের অপেক্ষা এই এক বছরের জন্য। আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য এই মাসের মাহাত্ম আর কিছুতেই নেই। পবিত্র এই এক মাস সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতরের আনন্দে মেতে ওঠে ধর্মপ্রাণ মুসল্লিরা।
