মমিনুলের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

কথা দিয়েছিলেন মমিনুল। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে কেউ একজন বড় স্কোর গড়বেই। সেই কথা রেখেছেন অধিনায়ক নিজেই। ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়ে বড় সংগ্রহের দিকে দলকে নিয়ে যাচ্ছেন মমিনুল হক সৌরভ।

অন্যদিকে অর্ধশত রান পেরিয়ে সেঞ্চুরির দিকে যাচ্ছেন মুশফিকুর রহিম। তাদের দুইজনের অবিচ্ছেদ্য জুটিতে ভালোই চাপে রেখেছে সফরকারীদের।

ইতোমধ্যেই ৩০০ পেরোনো বাংলাদেশ কত রানে গিয়ে থামবে তা কেবল সময়ই বলে দেবে।

দ্বিতীয় দিন শেষে ৬৮ রানের জুটিতে অবিচ্ছিন্ন থাকা মমিনুল-মুশফিক জুটি তৃতীয় দিনে এসেও সমান তালে লড়ছেন। ইতোমধ্যে ১০০ পেরিয়েছে তাদের জুটি।

এর আগে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিনের সেঞ্চুরিতে ২৬৫ করতে সমর্থ হয় জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ২৪০ রান তোলে স্বাগতিক বাংলাদেশ।

তৃতীয় দিনের শুরুতেই লিড নিয়ে নেয় বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে এখনো ব্যাট করছে স্বাগতিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্ৰহ ৩ উইকেটে ৩০৪ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ৩৯। মমিনুল ১০৩ ও মুশফিক ৭১ রানে অপরাজিত আছেন।